
উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে ‘একাত্তরের দালালেরা হুশিয়ার-সাবধান, চব্বিশের দালালেরা হুশিয়ার-সাবধান, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দিয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাইলো ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১২ মে) রাত ৯টায় জেলা শহর মাইজদী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ জ্বালিয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে ছাত্রদল।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন রকি ও এনবিএস রাসেল’সহ জেলা, সদর উপজেলা, নোয়াখালী পৌরসভা, নোবিপ্রবি, নোয়াখালী সরকারি কলেজ ও সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :