প্রকাশিত: ১৩ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ মে, ২০২৫

কোম্পানীগঞ্জে হাজি বসির উল্যাহ ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে শেষ হলো হাজি বসির উল্যাহ রোড ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫-এর জমজমাট ফাইনাল।

রামপুরে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে বসুন্ধরা কিংসকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী ক্লাব।

সোমবার বিকেলে রমজানীয়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত এ খেলার সভাপতিত্ব করেন মসজিদের সহ-সভাপতি মিজানুর রহমান সবুজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাব সদস্য দেলোয়ার হোসেন ফরহাদ।

খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুল মতিন লিটন। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিজানুর রহমান মিজান।

এসময় আরও উপস্থিত ছিলেন, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম বুলবুল, রমজানীয়া জামে মসজিদের সভাপতি আব্দুল মালেক, সেক্রেটারি প্রফেসর শহিদ উল্যাহ শাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জসিম উদ্দিন জসিম, সমাজসেবক ও ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল মঞ্জুর সোহাগ, আয়োজক কমিটির সভাপতি আবদুল্যাহ আলমগীর, সেক্রেটারি আবদুল আউয়াল জিদানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমী মানুষ।

সপ্তমবারের মতো আয়োজিত এই লীগে আটটি দল অংশ নেয়। মোট ১৫টি ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় আবাহনী ক্লাব ও বসুন্ধরা কিংস।

আবাহনীর দাপুটে খেলায় বসুন্ধরা কিংসকে হারিয়ে শিরোপা ঘরে তোলে দলটি।

আরও পড়ুন