
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৪মে) দুপুর ১২টার দিকে ৫নং চর জুবিলী ইউনিয়নের স্থানীয় হারিছ চৌধুরী বাজার এলাকায় এ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্বদেন উপজেলা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।
এসময় সুবর্ণচর উপজেলা বিএডিসি কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী,বাংলাদেশ সেনাবাহিনী ও চর জব্বর থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।
এর আগে গত ১৭ মার্চ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর নির্বাহী প্রকৌশলী হুসাইন মুহাম্মদ খালিকুজ্জামান চর জুবিলী মৌজার হাবুর খালের পাড়ের সীমানা নির্ধারণসহ অবৈধ স্থাপনা উদ্ধারের জন্য পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসক বরাবর একটি আবেদন কপি জমা দেন।
ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ এপ্রিল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী হাবুর খালের উপর নির্মিত অবৈধ দখলদারদের অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য একটি নোটিশ জারি করে।এবং নোটিশ পাওয়ার পর তাদের ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করতে অনুরোধ করা হয়।কিন্তু তারা এই সময়ের মাঝে স্থাপনাগুলো অপসারণ করতে ব্যর্থ হওয়াই, আজ তাদের অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৬টি দোকানঘর ভেঙ্গে দিয়ে সরকারি খালের জায়গা অবমুক্ত করা হয়।
সুবর্ণচর উপজেলা এসিল্যান্ড ছেনমং রাখাইন বলেন,নির্ধারিত সময় শেষ হওয়ার পর এই অবৈধ স্থাপনা অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :