প্রকাশিত: ১৯ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ মে, ২০২৫

বিশ্ব মেট্রোলজি দিবস আজ

নিউজ ডেস্ক : আজ বিশ্ব মেট্রোলজি দিবস। দিবসটিতে জেলা প্রশাসন ও বিএসটিআই জেলার যৌথ উদ্যোগে মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই উপ পরিচালক ও অফিস প্রধান শেখ মাসুম বিল্লাহ।

সভায় ‘Measurements for all times, for all people’ অর্থাৎ “সর্বকালেই পরিমাপ সকলের জন্য” শীর্ষক প্রতিপাদ্যের বিষয়ের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরে টেকসই বিশ্ব বিনির্মাণে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিমাপের সঠিকতা বাস্তবায়নের উপর স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই উপ পরিচালক ও অফিস প্রধান শেখ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় এর কর্মকর্তা-কর্মচারিগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।

২০২৫ সালে নির্ধারিত প্রতিপাদ্যটি মিটার কনভেনশনের ১৫০তম বার্ষিকী উপলক্ষে আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বব্যাপী ন্যায্য বাণিজ্য নিশ্চিত করা, বৈজ্ঞানিক উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্যের মতো বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলার মত অতি গুরুত্বপূর্ণ বিষয়সমুহের ক্ষেত্রে মেট্রোলজি তথা ‘পরিমাপ’ মৌলিক ভূমিকা পালন করে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট” এর সকল বিভাগীয় কার্যালয়, জেলা অফিস, আঞ্চলিক কার্যালয় কর্তৃক একযোগে প্রতি বছরের ২০ মে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ যথাযথ মর্যাদায় নিয়মিতভাবে পালন করা হয়ে থাকে।

আরও পড়ুন