প্রকাশিত: 20 May, 2025
সর্বশেষ আপডেট : 20 May, 2025

সোনাইমুড়ীতে শাহাদাত হোসেন জনির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ীর বজরায় শাহাদাত হোসেন জনির উদ্যোগে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২০ মে) বিকালে বজরার এ.এইচ.এম আবেদ হোসেন মার্কেট এলাকায় অসহায় অসুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বজরা ইউনিয়ন যুব সমাজের পক্ষ থেকে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এ.কে.এম নেয়ামত উল্যা।

বিশিষ্ট সমাজ সেবক নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ২ আক্তারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল নোমান, ইউপি সদস্য আব্দুল মোতালেব প্রমুখ।

মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা দেন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ইফতেখারুল আলম, ডাঃ মাহমুদা ইয়াছমিন। এসময় নারী-শিশু ও বয়স্কদের নানা সমস্যার চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আরও পড়ুন