
উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেণরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদফতর সদর উপজেলার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কৃষক-কৃষাণী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও সুধীজনের অংশগ্রহণে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মীরা রানী দাস, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোশরেফুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার সহ আরো অনেকে।
এছাড়াও জলাবদ্ধতা নিরসন, কৃষিকে আধুনিকায়ন করার লক্ষ্যে গনমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক দিশারীর সম্পাদক আকাশ মো. জসিম, দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মাহমুদ ফয়সাল, নিউজ ২৪ প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, দৈনিক দিনকালের প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় কৃষক-কৃষানীরা কৃষিকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ, অভিযোগ ও তাদের চাহিদার কথা তুলে ধরেন। পরে সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
আপনার মতামত লিখুন :