প্রকাশিত: ২৯ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ মে, ২০২৫

কবিরহাটে মোবাইল কোর্ট : ৮ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : মঙ্গলবার ২৭ মে ২০২৫ কবিরহাট উপজেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয় এর সমন্বয়ে ১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে কবিরহাট বাজারে দীন মোহাম্মদ স্টোর এর ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকা এবং পরিমাপে সঠিকতা না থাকায় সতর্কতামূলক ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ মোতাবেক ৩ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স লোকনাথ মিষ্টান্ন ভান্ডার মিষ্টি ও দই বিক্রির ক্ষেত্রে ঘোষিত ওজনের চেয়ে কম প্রদান করায় সর্তকতা মূলক ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ মোতাবেক ৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে দই ও মিষ্টান্ন পণ্যের অনুকূলে বিএসটিআই হতে মানসনদ ও মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা। প্রসিকিউটিং অফিসার হিসেবে ছিলেন পরিদর্শক (মেট) প্রকৌ. মো. জিল্লুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন নুরে আলম মো. ফিরোজ।

আরও পড়ুন