
উপজেলা প্রতিনিধি, কবিরহাট : কবিরহাট উপজেলার নবগ্রাম গ্রামে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) থানার হাট সুবর্ণচর শাখার এর উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উত্তর নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নবগ্রাম রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনসার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, ৩ নং ধানশালিক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ, কোডেকের জোনাল ব্যবস্থাপক শহীদুল ইসলাম এবং এলাকা ব্যবস্থাপক আলমগীর হোসেন।
অনুষ্ঠানটি নবগ্রাম রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেনা আক্তারের সভাপতিত্বে এবং থানার হাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
কোডেকের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :