
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেনবাগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল সেনবাগ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মোহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, পৌর বিএনপি’র সাবেক সদস্য নুর নবী বাচ্চু, সেনবাগ পৌর যুবদলের সাবেক আহবায়ক মোকারম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আলী বাবর, হুমায়ুর কবির হুমু, উপজেলা ছাত্র দলের সাবেক সেক্রেটারী নুর নবী রাজুসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :