প্রকাশিত: ১ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ জুন, ২০২৫

চাটখিলে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল কামিল মাদরাসা এর নবগঠিত গভনিং বডির সভাপতি জি এম সেলিম এর সাথে শিক্ষক কর্মচারীদের মতবিনিময় সভা শনিবার বিকেলে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাও: নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার নবগঠিত গভনিং বডির সভাপতি ও বিশিষ্ট ব্যাসায়ী জি এম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা গভনিং বডির সহ-সভাপতি এইস এম মোর্তোজা, অভিভাবক সদস্য মাওলানা মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা মাছুম বিল্লাহ, সিনিয়র শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, মাও. শাহাবুদ্দিন, মামুন হোসেন, মো. নাছির উদ্দীন, অফিস সহকারী মো. হারুন রশীদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎসাই সদস্য মো. আলতাফ হোসেন, মো. আরিফ হোসেন অভিভাবক সদস্য মাও. হারুনুর রশিদ, মো. মোজাম্মেল হোসেন, শিক্ষক প্রতিনিধি মাও. মোহতাছিম বিল্লাহ, মাও. ফয়সাল আহমেদ, অনুষ্ঠান শেষে শিক্ষক কর্মচারীদের উদ্যাগে নবাগত গভনিং বডির সভাপতি সহ সকল সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

আরও পড়ুন