প্রকাশিত: ৯ জুন, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ জুন, ২০২৫

সেনবাগে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : ‎সেনবাগে অজুনতলা ইউপির নাজির নগর পাটোযারী বাড়ি নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে লামিয়া আকতার ৩বছরের এক শিশু মারা গেছে। এঘটনায় রোহনী ও মাহফুজ নামের আরো দুইর শিশু আহত হয়েছে। নিহত লামিয়া পাশ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের ফরাজী বাড়ির মোঃ সেলিম মেয়ে।

নিহতের মামা মোঃ ফারুক জানান,তার বোন মারজাহার বেগম ঈদ উপলক্ষে তাদের বাড়ির সেনবাগ উপজেলার নাজিরনগর পাটোয়ারী বাড়িতে আসে তার তিন ভাগনিকে নিয়ে। রবিবার দুপুরে তার ছেলে মাহফুজ, বড় ভাইয়ের মেয়ে রোহানী ও বোনের মেয়ে লামিয়া পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়।

মাহফুজ সাতরিয়ে পুকুর থেকে উঠে বাড়ি গিয়ে তারা পানিতে পড়ে যুবে যাবার ঘটনাটি জানালে দ্রুত বাড়ির লোকজন পুকুর থেকে রোহানীকে উদ্ধার করে। কিন্তু লামিয়াকে না পেয়ে ৩০/৪০জন লোক খোজখুজি শুরু করে।এক পর্যায়ে পুকুরে জাল মেয়ে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু লামিয়াকে মৃত ঘোষনা করে।শিশুটি মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন