প্রকাশিত: 10 June, 2025
সর্বশেষ আপডেট : 10 June, 2025

বেগমগঞ্জে শিক্ষাগুরু সম্মাননা দিতে পেরে খুশি জে.কে. মডেল স্কুলের সাবেক ছাত্রছাত্রীরা

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ জে, কে, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাগুরু সম্মাননা দিতে পেরে খুশি জে.কে. মডেল স্কুলের সাবেক ছাত্রছাত্রীরা।

এ উপলক্ষে সোমবার সকাল থেকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে স্কুল আঙ্গিনা।

স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্কুলের সাবেক প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা প্রদানে ফুলের তোড়া ও উদ্দরনী দিয়ে শিক্ষকদের বরণ করেন। সাবেক ছাত্রছাত্রীরা দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতি আকন্দ ভিলার জহির উদ্দিন বাবর সাহেবের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন স্কুলের প্রাক্তন ছাত্র ও চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল।

বিকেলে অনুষ্ঠানে যোগদান করেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলুর স্ত্রী ও জেলা বিএনপির সাবেক সদস্য শামীম বরকত লাকী। অনুষ্ঠানের রেফেল ড্র ও পুরুষ্কার বিতরন দিয়ে শেষ হয়।

আরও পড়ুন