
তারিক আজিজ : জেলার প্রাচীনতম বিদ্যাপীঠ গুলোর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পানা মিয়া উচ্চ বিদ্যালয়। এটি সুধারাম থানার অন্তর্গত দেড় শতাধিক বছরেরও বেশি বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান। চলতি বছর এর প্রতিষ্ঠাকাল ১৫৮ বছর পূর্ণ হল। এর প্রতিষ্ঠাতা মৌলভী পানা মিয়া অঞ্চলটির শিক্ষা প্রসারের নিমিত্তে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। নানা চড়াই উৎরাই পেরিয়ে কালের বিবর্তনে পানা মিয়া উচ্চ বিদ্যালয় বর্তমানে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত।
মঙ্গলবার (১০ জুন) প্রতিষ্ঠানটির ১৫৮ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনের উদ্দেশ্যে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গনে একটি দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষক ছালেহউদ্দিন আহমেদ চৌধুরী দুলাল।
বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থীগণ এর মধ্যে মেজর শরীফুল আলম বাপ্পী, ইঞ্জি. হালিম, সাংবাদিক ফিরোজ আলম মিলনসহ প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীগণ, শিক্ষকগণ, ম্যানেজিং কমিটির সদস্যগণ, পৃষ্ঠপোষকগণ, শুভানুধ্যায়ীগণ উল্লেখ্যযোগ্য।
উল্লেখ্য প্রতিষ্ঠানটির কৃতি শিক্ষার্থীগণ অদ্যাবধি শিক্ষা, সামরিক ও বেসামরিক প্রশাসন, প্রকৌশল, আইন ও প্রযুক্তিসহ বিভিন্ন সেবা কর্মে দেশে-বিদেশে সাফল্যের সাক্ষর রেখে চলেছেন।
১৫৮ বছর বর্ষপূর্তিতে উক্ত পুনর্মিলনীতে জড়ো হন হাজারো শিক্ষার্থীগণ।
শিক্ষাজীবনের নানান স্মৃতিচারণ, পারস্পরিক কুশল বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিক্ষার্থীগণ এই বর্ণিল ও ঐতিহাসিক উপলক্ষকে উদযাপন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে কনসার্টটি ছিল অসাধারণ এক সংযোজন।
এতে বক্তাগণ এমন পুনর্মিলনী পুনঃ পুনঃ আয়োজিত হবে বলে আশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :