প্রকাশিত: 15 June, 2025
সর্বশেষ আপডেট : 15 June, 2025

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু আর নেই

নিউজ ডেস্ক : গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
রোববার (১৫ জুন) বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

গণফোরামের কেন্দ্রীয় নেতা মাহমদু উল্লাহ মধু গণমাধ্যমকে জানান, মোস্তফা মোহসীন মন্টুর নামাজে জানাজা বাদ এশা রাত ৯টায় কাঁটাবন ঢাল বাইতুল মামুর জামে মসজিদ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন