প্রকাশিত: 22 June, 2025
সর্বশেষ আপডেট : 22 June, 2025

চাটখিলে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ফ্রি ফ্যামিলি কনফারেন্স অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, চাটখিল : আদর্শ পরিবার ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার মহৎ প্রত্যয়ে এবং ভবিষ্যৎ প্রজন্মের সোনালি পথে আলো ছড়াতে রবিবার সকালে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ অডিটোরিয়াম মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমী ফ্রি ফ্যামিলি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আদর্শ পরিবার সুস্থ প্রজন্ম শীর্ষক এই ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী আয়োজনটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এতে চাটখিল উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক আগ্রহী দর্শক-শ্রোতা স্বতঃস্ফূর্তভাবে এই জ্ঞানগর্ভ সম্মেলনে অংশগ্রহণ করে নিজেদের ঋদ্ধ করেন।

ডা. ডা.মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক গোলামা মাওলার সভাপতিত্বে উক্ত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব লন্ডনের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব গোলাম মুর্তুজা, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচ.ডি. ফেলো এবং ডিএমএইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জহিরুল হক, চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার শওকত ইকবাল ফারুকী, ডিএমএইচ ফাউন্ডেশনের প্রোজেক্ট ম্যানেজার সুমন মাহমুদ প্রমূখ।
প্রধান অতিথি গোলাম মুর্তুজা তাঁর তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক বক্তব্যে একটি আদর্শ পারিবারিক কাঠামো, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং একটি সুস্থ ও নৈতিকতাসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার অপরিহার্যতার ওপর আলোকপাত করেন। রয়্যাল কমনওয়েলথ সোসাইটির একজন অ্যাসোসিয়েট ফেলো, ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড থেকে এমবিএ, নর্থামব্রিয়া ইউনিভার্সিটি লন্ডন থেকে এলএলবি (সম্মান) এবং সিএফএ (লেভেল-১) অর্জনকারী মুর্তুজার জ্ঞানগর্ভ আলোচনা উপস্থিত সুধীজনের মাঝে গভীর রেখাপাত করে এবং তাদের হৃদয়ে আশার আলো জ্বালায়।

বিশেষ অতিথি জহিরুল হক তাঁর বক্তব্যে ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি পরিবারকে সমাজের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে একটি সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে পরিবারের মৌলিক ভূমিকা তুলে ধরেন, যা প্রতিটি শ্রোতার মনে ইতিবাচক প্রভাব ফেলে।

কনফারেন্সে পারিবারিক বন্ধন সুদৃঢ় করা, নৈতিক শিক্ষার প্রসার, এবং বর্তমান সময়ের সামাজিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পরিবারের সদস্যদের করণীয় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। আয়োজকরা আশা করছেন, এই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও সুস্থ পারিবারিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অভিভাবকরা এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগের জন্য ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশান ধন্যবান জানিয়ে বলেন, এটি একটি সচেতনতামূলক সেমিনার। এমন ব্যতিক্রমী আলোচনা আগামী দিনের জন্য সকলের পরিবারের জন্য উপকার হবে। এই আয়োজন প্রমাণ করে যে, পরিবারিক মূল্যবোধের সঠিক চর্চা এবং সচেতনতার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন সম্ভব। মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে চাটখিল উপজেলার মানুষের মনে এক নতুন আলোর সঞ্চার করেছে।

পরিশেষে কনফারেন্সে অংশগ্রহণকারী অভিভাবকদের সার্টিফিকেট প্রদান করা হয়।

আরও পড়ুন