
উপজেলা প্রতিনিধি, চাটখিল : জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বাবুকে নিজ উপজেলায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে তিনি নিজ এলাকায় পৌঁছান। এ সময় তাঁকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত ছিলেন হাজারো নেতা-কর্মী।
জাহিদ হাসান বাবু চাটখিলে আগমন উপলক্ষে চাটখিল উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (৫ জুলাই) বিকেলে হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর।
কেন্দ্রীর যুবদল নেতা জাহিদ হাসান বাবু উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, গত ১৬ বছর ধরে সারাদেশে বিএনপি, যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা নির্যাতিত হয়েছে তাদের সকলের সকল নির্যাতনের জবাব আইনগত ভাবে দেওয়া হবে। তিনি নেতা কর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত পরামর্শ অনুযায়ী কাজ করার জন্য আহবান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনির হোসেন মুকুল, তাজুল ইসলাম আবু, আনোয়ার হোসেন রতন, আবু আইয়ুব বাঙ্গালি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সুলতান বাবর, যুগ্ম আহবায়ক সাইফুল আলম জগলু, ফখর উদ্দিন ফিরোজ, বাহার উদ্দিন মেম্বার, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব গিয়াস উদ্দিন সুমন,ইউনিয়ন যুবদল নেতা হারুন, আবদুর রহমান সুজন প্রমূখ।
আপনার মতামত লিখুন :