প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২৫

বিআরটিএ নোয়াখালী সার্কেলের লিফলেট বিতরণ

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কে সচেতনতা বৃদ্ধিতে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে পোষ্টার ও লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

রোড শো-তে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ব্যানার এর সাথে পরিবহন চালক,মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সর্বসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রর্দশন করা হয়।

বিআরটিএ ও পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এই রোড শো কর্মসূচীতে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে চালক-মালিক, যাত্রী-পথচারী ও অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় । বিআরটিএ, নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থী এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই রোড শোতে মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী, সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়, ট্রাফিক ইন্সপেক্টর জনাব আবু সাদাত মোহাম্মদ কামরুল ইসলাম বেগ’সহ বিভিন্ন মালিক,চালক,শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ ও বিভিন্ন সংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন