প্রকাশিত: 26 July, 2025
সর্বশেষ আপডেট : 26 July, 2025

চাটখিলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলার চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে পৌর বাজারে আনিতাশ পেট্রোল পাম্পের সামনে থেকে ৯৫০পিচ ইয়াবা সহ মোঃ কাজল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার উপজেলার মোয়াজের পাড়া মনসুর আলমের বাড়ির নুর মোহাম্মদের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ কাজলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন