
উপজেলা প্রতিনিধি, কবিরহাট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ৭নং বাটইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মান্দার পুকুর সংলগ্ন এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
খুরশিদ আলম ও শ্যামল চন্দ্র দাস সঞ্চালনায় ও বিএনপি নেতা হাফেজ সফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা বিএনপির সদস্য আব্দুল হক উকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মঞ্জু ,কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ শাহাব উদ্দিন, সাবেক জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু বাহার, বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক গোলাম হায়াত সাকের, বাটইয়া যুবদলের সাবেক আহ্বায়ক এ.কে পারভেজ ও সদস্য সচিব সানা উল্লাহ, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম ছারোয়ার নোমান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, “জিয়া রহমানই একমাত্র নেতা, যিনি সেক্টর কমান্ডার হিসেবে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন। সে সময় বাংলাদেশের আর কোনো নেতা এই সাহস দেখাতে পারেননি। স্বাধীনতা-পরবর্তী সময়ে বাকশাল কায়েম করে দেশের সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবকে হত্যা করে বাংলাদেশর রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছিল এবং একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে ইতিহাসের মোড় ঘোরানো একটি বিপ্লব ঘটেছিল।”
আরও উপস্থিত ছিলেন জৈতুন নাহার কাদের মহিলা কলেজের প্রভাষক সাখাওয়াত হোসেনসহ সবুজ, সুলতান, জুয়েল, রুবেল, রাসেল, সহিদ, শাহাবউদ্দিন, অভি, জামালসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :