প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ জুলাই, ২০২৫

সুবর্ণচরে বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে ষাটোর্ধ এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মোহাম্মদপুর ইউনিয়নের (খিচা) কামাল সহ তার দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ইসরাফিল বাদী চর জব্বার থানায় একটি লেখিত অভিযোগ দেন।

জানা যায় – গত বৃহস্পতিবার সকালে জমি সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে ভুক্তি ইসরাফিল( মানিক) কে স্থানীয় (খিচা) কামাল সহ তার দুই ছেলে ফরহাদ ও রাহাত মরধর করার অভিযোগ করেন ভুক্তভোগী ইসরাফিল ।পরে আহত অবস্থায় ভুক্তভোগীকে ইসরাফিল কে চর জব্বার হাসপাতালে নেওয়া হয়।

জানা যায়- ভুক্তভোগী ইসরাফিল ও কামালের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে তার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ইসরাফিল ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
ভুক্তভোগী ইসরাফিল ( মানিক) জানান – অভিযুক্তদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলমাল রয়েছে। আমাদের ৩ একর নাল জমি বিগত ২১ বছর ধরে ওয়ারিশসূত্রে মালিক হয়ে ভোগ দখল করে চাষাবাদ করতেছি। অভিযুক্তরা আমাদের জমি থেকে ২০ ডিসিম জমি তাদের দাবী করে আমার সাথে ঝগড়া বিবাদ করে আসছে। অভিযুক্তরা উক্ত জমি জোর পূর্বক দখল করার জন্য পায়তারা করতেছে ।

তিনি আরো জানান- অভিযুক্তরা সহ আরো অজ্ঞাত কয়েক জন মিলে বেআইনী জনতাবদ্ধে একত্রিত হয়ে আমার জমিতে এসে জমির পূর্ব পার্শ্বের আইল ভেঙ্গে ফেলে ও জোর পূর্বক ২ টি পিলার স্থাপন করে। আমি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করে। তাদের কে আমি আমার জমির আইল কেন ভাঙ্গছে জিজ্ঞাসাবাদ করলে তারা এলোপাথাড়ী, কিল, ঘুষি, লাথি, দেয় শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। আমার শোর চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। তারা আরো বলে উক্ত জায়গা নিয়ে বেশী বাড়াবাড়ি করলে প্রানে হত্যা করবে মর্মে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে।
এই বিষয়ে তিনি প্রতিবেদকে আরো জানান- কামাল স্থানীয় প্রভাব খাটিয়ে এইসব অনিয়ম করেছেন। তিনি কেন্দ্রীয় বিএনপির এক নেতার আত্নীয় হওয়ায় এলাকা বাসী কিছুই বলছে না।

ভুক্তভোগীর ছেলে দিদার জানান- আমরা আমার বাবাকে মারধর করছে শুনে দ্রুত আসি ঐখান থেকে এনেই পরবর্তীতে সুবর্নচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করাই যার রেজিঃ নং- ১১৬৩/০১, তাং-২৪/০৭/২০২৫ খ্রিঃ। এবং আমি বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবগত করলে তারা আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ প্রদান করেন।
রহমত উল্যাহ মার্কেটের স্থানীয় ব্যবসায়ী রুবেল জানান- তার ছেলে ফরহাদের অপকর্মের শেষ নেই। সে ৫-৬ জন তে পিটিয়ে আহত করেছেন। এর বিচার আমরা চাই।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত কামাল (খিচা কামাল) মুঠোফোনে বলেন- তার সাথে আমার জমি সংক্রান্ত সমস্যা, সে আমার কাগজের জমি দখল করেছে।আর যেহেতু থানায় তারা গেছে আমরা ও থানায় যাব,তাকে কেন পিটিয়েছে জিজ্ঞেসা করলে তিনি বলেন জমির আইল নিয়ে আমার ছেলের সাথে বাড়াবাড়ি হয়েছে বলে কল কেটে দেন। এর পর একাধিক কল দিয়ে ও যোগাযোগ করা যায়নি।
স্থানীয় জমির আইলের কাজ করা ব্যক্তি জানান- আমাদের সামনে ঘটনা টা হয়েছে লাল মানিক কে খিচা কামালের ছেলে সে সহ কারে মারধর করছে পরে তিনি আইলে শুয়ে যায়।
আরেক বৃদ্ধ ব্যক্তি জানান- আমরা ও লাল মানিকের জমিটা চাষ করছি কিন্তু এতো বছর পর জানতে পারলাম খিচা কামালের নুতি রয়েছে।

এই বিষয়ে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিব উল্যাহ বাবুল বলেন- ঘটনা টা শুনেছি যদিও বৃদ্ধ ব্যক্তিকে পিটানো ঠিক হয়নি যেহেতু জমি সংক্রান্ত সে ক্ষেত্রে পরবর্তীতে জানা যাবে আসলে ঘটনা টা কি।
চর জব্বার থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত শেষে জানা যাবে।

আরও পড়ুন