মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সেনবাগের আল জাহিদ ইসলামীয়া আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদরাসা অডিটোরিয়ামে শিক্ষক,শিক্ষাথী ও মাদরাসার ষ্টপদের পক্ষ থেকে দেশীয় হারিয়ে যাওয়া নাম জানা না জানা ফল নিয়ে দেড় শতাধিক ফলের ষ্টল বসে। এসময় ফল উৎসবে আগত আমন্ত্রিত অতিথিরা ফলের ষ্টলগুলো গুরেগুরে দেখেন।
এরপর ফল উৎসবে অংশ গ্রহন করা সেরা ষ্টল প্রদর্শিন কারীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ উপলক্ষে আল জাহির ইসলামীয়া আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক বোরহান সাদীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ ইয়াছিন মিয়াজী।
আপনার মতামত লিখুন :