প্রকাশিত: 1 August, 2025
সর্বশেষ আপডেট : 1 August, 2025

চৌমুহনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মিদের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মিরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় চৌমুহনী পাবলিক হল চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী পূর্ব বাজার কাচারী বাড়ির মসজিদের সম্মুখে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি ও বিএনপি নেতা মোরশেদুর রহমান ফয়সলসহ নেতাকর্মিগণ।
মিছিল শেষে মঞ্জুরুল আজিম সুমন বলেন, বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মিরা আজ ঝটিকা মিছিল করেছে। আগামীতে যেন কোন অবস্থাতে এ ধরনের সুযোগ না পায় সেদিকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগি সংগঠনের  নেতাকর্মিদেরকে সজাগ থাকার আহ্বান করেন।

আরও পড়ুন