
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম তাসলিমা আবেদা এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন এক্স-স্টুডেন্ট ফোরাম চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. এ এন এম মনিরুজ্জামান ও সেক্রেটারি ডা. আ. ফ. ম. আবদুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ। উত্তরা হাই স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলী ফরহাদ,জৈতুন নাহার কাদের মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন, হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শাহাদী৷ চৌধুরী হাট বি জামান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, শাজাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বিএসসি, মেহেরুন নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ইকবাল হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ এতে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :