
উপজেলা প্রতিনিধি, চাটখিল : ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন সমর্থিত চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে আজিজ সুপার মার্কেট সংলগ্ন মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে চাটখিল বাজারে আনন্দ র্যালী বের করা হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশীদ মামুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা সেলিম, সাবেক ছাত্রনেতা জিএস ফরিদ আহমেদ ভুইয়া, দিলদার আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিচিহ্ন করে দিতে চেয়েছিলেন কিন্তু আজ সেই নিজেই নিচিহ্ন হয়ে গিয়েছে । আমাদের নেত্রী আমাদের মাঝেই আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ । তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য বলেন, বাংলাদেশের মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে, তাই মানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবানের জন্য দ্রুত নির্বাচন দেয়ার জন্য জোর দাবি জানান।
আপনার মতামত লিখুন :