
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জে : কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এক্স-স্টুডেন্ট ফোরাম’।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি শহীদ উল্যাহ খোকনের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা শেখ ফরিদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মৌলভী এস.এম. জামাল, দাতা সদস্য ছানা উল্যাহ মেম্বার, প্রধান শিক্ষক মাষ্টার আহমদ উল্যাহ, এক্স-স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি মো. শহিদ উল্যাহ সবুজ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হোসাইন আহমদ।
বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের পড়ালেখায় আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াবে। শিক্ষার্থীদের এগিয়ে যেতে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্স-স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা মণ্ডলির সদস্য মো. খুরশিদ আলম, হরিলাল দেবনাথ, মুরশিদ আলম, মো. সোহেল এবং কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ, সহ-সাধারণ সম্পাদক নুর ইসলাম ফয়সাল, অর্থ সম্পাদক জিয়াউর রহমান মাসুদ, প্রচার সম্পাদক ইমাম হোসেন রিয়াদ ও সহ-প্রচার সম্পাদক জুয়েল রবি।
আপনার মতামত লিখুন :