প্রকাশিত: 11 August, 2025
সর্বশেষ আপডেট : 11 August, 2025

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাইজদীতে সংবাদিকদের মানববন্ধন

তারিক আজিজ, মাইজদী :  গত বৃহস্পতিবার গাজীপুর চৌরাস্তায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরিয়া আঘাতে হত্যা করে দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে।

এ ঘটনায় সামাজিক গণমাধ্যমগুলোতপ শুরু হয় প্রচারণা,উদ্বেগ এবং নিন্দার ঝড়।উক্ত ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ ও নিন্দা জানান। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে নোয়াখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ শনিবার বেলা এগারোটায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। নোয়াখালীর গণমাধ্যম কর্মীরা এতে অংশগ্রহণ করেন।সাংবাদিকগণ রিপোর্টার তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

এছাড়া সাংবাদিকগণ তুহিনের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান সাংবাদিক সাংবাদিক তুহিন হত্যায় হত্যায় ইতিপূর্বে সাংবাদিক সাংবাদিক হত্যা হত্যা সমূহের বিষয়গুলোকে সামনে এনে এ ধরনের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আরও পড়ুন