প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১১ আগস্ট, ২০২৫

হাতিয়ায় ছয় শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ছয়জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়। বিদায়ী শিক্ষকদের মধ্যে চারজন প্রধান শিক্ষক ও দুইজন সহকারী শিক্ষক ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের প্রধান মোহাম্মদ আকবর হোসেন এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান।
বক্তব্য দেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মুহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম বিল্লাহ, মনোয়ারা বেগম লাইজু শাহীন এবং ছায়েদুল হক মিঠুসহ আরও অনেকে।

বিদায়ী শিক্ষকরা হলেন এ এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকে আজম পশ্চিম লক্ষিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোফলেহ উদ্দীন জোড়খালী হাজী শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রহমান আলী সুখচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহির উদ্দিন তমরদ্দি সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধবী রানী দেবী চরকিং বোয়ালিয়া জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকরা তাঁদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণা করেন এবং সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় হাতিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২২৭ জন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন