প্রকাশিত: 12 August, 2025
সর্বশেষ আপডেট : 12 August, 2025

সোনাইমুড়ীতে আন্তর্জাতিক যুব দিবস পালিত: যুবকদের স্বাবলম্বী হওয়ার আহ্বান

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে সোনাইমুড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১২ আগস্ট, মঙ্গলবার, উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই সভায় যুবকদের আত্মনির্ভরশীল ও কর্মসংস্থানমুখী হওয়ার উপর জোর দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। তিনি তাঁর বক্তব্যে যুব সমাজকে দেশের ভবিষ্যৎ উল্লেখ করে বলেন, তাদের সুশিক্ষিত এবং দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশ দ্রুত উন্নত হবে। যুব সমাজের উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।

সোনাইমুড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  নারগিস আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি তাঁর বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করে তুলতে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো দেশের প্রতিটি যুবককে কর্মসংস্থানমুখী করে তোলা।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সফল যুবকদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করা হয়। এছাড়াও, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মসংস্থানদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং বিপুল সংখ্যক যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন