
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে ‘এনএসটিউ রিসার্চ পলিসি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে একাডেমিক ভবন-২ এর ভিডিও কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, নোবিপ্রবি রিসার্চ সেল হতে শিক্ষকদের গবেষণা প্রকল্প প্রস্তাব প্রেরণের পর কীভাবে ফান্ড বরাদ্দ হবে তার নীতিমালার ওপর আজকের এই সেমিনারে আলোকপাত করা হবে। আশা করি আজকের এই সেমিনার শিক্ষকদের গবেষণা অনুদান পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারে অংশগ্রহণকারী সকল শিক্ষকদের ধন্যবাদ জানাই।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব জি এম রাকিবুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গবেষণা প্রকল্পের নীতিমালাসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন এবং এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন।
উল্লেখ্য, সেমিনারে নোবিপ্রবির বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান ও সর্বোচ্চ রিসার্চ অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :