• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ আগস্ট, ২০২৫

জেলাতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. তাজুল ইসলাম নোমান বাবুকে পরিকল্পিতভাবে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চৌরাস্তা এলাকায় জেলার টিভি সাংবাদিক ফোরামের সামনে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহা সড়কে এলাকার সর্বস্তরের সচেতন জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা বেবি আক্তার, রাশেদ উদ্দিন, তানিয়া আক্তার, রেজিয়া খাতুন, অয়ন প্রমূখ বক্তব্য রাখেন।
স্থানীয় বাসিন্দা বেবি আক্তার বলেন, তিনি একজন বিধবা মহিলা। প্রতিবেশী এক প্রভাবশালীর সঙ্গে তাঁর দীর্ঘদিন যাবৎ জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সাম্প্রতিক তিনি তাঁর বিরোধ মিটিয়ে দেওয়ার জন্য চৌমুহনী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. তাজুল ইসলাম নোমান বাবুকে নিজ বাড়িতে ডেকে নেন। এসময় এলাকার কিছু বখাটে যুবক এবং প্রতিপক্ষের লোকজন অন্য এক নারীকে পরিকল্পিতভাবে তাঁর ঘরে ডুকিয়ে বাবুর সঙ্গে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে তাজুল ইসলাম নোমান বাবুকে পরিকল্পিতভাবে হেনস্তা করেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, বাবুর রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে এমন পরিকল্পনা গ্রহণ করে দুষ্কৃতকারীরা। তাঁরা বাবুকে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরও পড়ুন