প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ আগস্ট, ২০২৫

জেলা শহরের হাসপাতাল সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার : জেলা শহরের হাসপাতাল সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন ও নোয়াখালী পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতাল সড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা অর্ধশত দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফাহিম হাসান খান। তিনি বলেন, অভিযানে হাসপাতাল সড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় সড়কের পাশে এ ধরণের অবৈধ স্থাপনা দিয়ে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি না করার বিষয়ে জনসাধারণকে মাইকে সতর্ক করে দেওয়া হয় এবং এ ধরনের কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়।

তিনি আরো বলেন, জনগুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কে যানবাহন ও জনচলাচর নিবিঘ্ন করার লক্ষ্যে এ ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
অভিযানে নোয়াখালী পৌরসভার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ কাউসারী আক্তার ও নোয়াখালী পৌরসভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহম্মেদ খাঁন এবং সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নোয়াখালী পৌরসভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহম্মেদ খাঁন বলেন, জেলা শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কটি অচিরেই দুইপাশে ড্রেনেজ, লাইটিং সহ সিসি ডালাই করা হবে। এলক্ষ্যে সড়কের দুইপাশে ফুটপাত অবৈধ দখলদারদের কবর থেকে মুক্ত করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন