প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৩
সর্বশেষ আপডেট : ৮ আগস্ট, ২০২৩

মাইজদীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, সদর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নোয়াখালী জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ মাহফিল , দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্টের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ – সভাপতি আবু তাহের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জাহের,সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, বীরমুক্তিযোদ্ধা জিএস কাশেম, বীর মুক্তিযোদ্ধা মিযা মোহাম্মদ শাহজাহান, সাবেক ছাত্রলীগ সভাপতি নাছের উদ্দিন নাছের, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল­াহ ভুইয়া প্রমুখ ।

বক্তরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আরও পড়ুন