
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : মানব সৃষ্ট জলাবদ্ধাতা নিরসনে সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া বাজারের আশপাশ্বের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সেনবাগ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এই উচ্ছেদ অভিযানের সার্বিক সহযোগীতা করেন সেনবাগ সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন ফারভেজ মোশারফের নেতৃত্বে দুই প্লাটুন সেনা সদস্য, জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট কাউছার আক্তার কাউছারী, সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোঃ মুরাদ ইসলাম, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীল আল জান্নাত ও সেনবাগ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য। এ সময় ছাতারপাইয়া পূর্ব বাজার ও পশ্চিম বাজারে রাস্তার দুই পাশ্বের আবৈধ স্থাপনা এসকেভেটর (বুলডেজার) মেশিন দিয়ে ভেঙ্গে দিয়ে উচ্ছেদ করা হয়।
এছাড়াও সেনবাগের ছাতারপাইয়া বাজার থেকে দক্ষিন মুখি চৌমুহনী খাল ও ছাতারপাইয়া থেকে পশ্চিম মুখি সোনাইমুড়ী খাল এবং ছাতারপাইয়া থেকে উত্তর মুখি ছিলাদী খালের ওপর অবৈধ ভাবে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ করা হয়। খোঁজ,নিয়ে জানাগেছে. এক সময় প্রবাহ মান এই খাল দিয়ে বড়বড় সাম্পান নৌকা চলাচল করতো ওই নৌকা যোগে ব্যবসায়ীরা তাদের মলামাল আনা নেওয়া করতো। অত্র অঞ্চলের পানি গুলো চৌমুহনী হয়ে রহমখালী খাল দিয়ে জেলার খাল দিয়ে মেঘনা নদীত পড়ত। কিন্তু বিগত ২৪ সালে ভয়াবহ বন্যা ও ২৫ সালে ভারি বর্ষষেন কারনে সেনবাগ উপজেলা সর্বত্র জলাবদ্ধতা দেখা দেয়। এরপর এলাকাবাসী অভিযোগ ও বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা লেখির কারনে সেনবাগ উপজেলা প্রশাসন জলাবদ্ধতা নিরসনে খাল দখল করে গড়ে ওঠা অবেধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। এর ধারাহিকতায় আজ সেনবাগের ছাতারপাইয়া বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর আগে সেনবাগের,ছমির মুন্সিহাট, কাবিলপুরে গরীবের ৩শ ফুট, লালপুর, অর্জুনতলা ইউপির হাজীরহাট বাজার, সেনবাগের সেবারহাট বাজারে উচ্ছেদ অভিযান পরিররচানা করা হয়। স্থানীয়দের অভিযোগ এখনো সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউপির কানকিরহাট ও ডমুরুয়া ইউপির গাজীরহাট বাজারে উচ্ছেদ অভিযান বাকী রয়েছে।অভিলম্বে উক্ত স্থানগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করার জোন দাবী জানান।
আপনার মতামত লিখুন :