
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : বুধবার (২০ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাটন মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন সুবর্ণচরের এক কর্মী শাহেদ। স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান রনি ওই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়।
পরে দলের নেতাকর্মীদের দৃষ্টি কাড়ে ঘটনাটি। তার প্রতি ভালোবাসা ও স্বীকৃতিস্বরূপ ২২ আগস্ট শুক্রবার সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাকে উপহার হিসেবে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রদান করা হয়।
ফোন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব এনায়েতুল ইসলাম, ২ নম্বর চরবাটা ইউনিয়নের সদস্য সচিব মইনুদ্দিন মহিম, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।
উল্লেখ্য, শাহেদ সুবর্ণচরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তার পিতা মৃত সাহাব উদ্দিন। জীবিকা নির্বাহের জন্য জেলে পেশায় যুক্ত শাহেদ জানান, দলের প্রতি ভালোবাসা থেকেই সে বাটন ফোন দিয়েই ভিডিও করছিলেন। উপহার পেয়ে তিনি খুবই আনন্দিত এবং দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনায়েতুল ইসলাম বলেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখার পর তার জন্য আমরা একটি স্মার্টফোন ব্যবস্থা করি, আমাদের দল সবসময় তৃণমূল কর্মীদেরকে সাপোর্ট করে আসছে আমরা প্রত্যেকটা কর্মীকে ভালোবাসি। আশা করছি এই স্মার্টফোনটি দিয়ে সে আমাদের বিভিন্ন প্রোগ্রামের ভিডিও ধারণ করতে পারবে এবং তার ব্যক্তিগত জীবনের সেটা কাজে আসবে।
আপনার মতামত লিখুন :