প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ আগস্ট, ২০২৫

মাইজদীতে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির পরিচয় পর্ব ও মতবিনিময় সভা  বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় জেলা শহর মাইজদী প্রেসক্লাব সংলগ্ন দারচিনি রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত সভাপতি ও দৈনিক জনতার অধিকার পত্রিকার সম্পাদক এডভোকেট মো.ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি রুমানা ইসলাম, ও নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া মতবিনিময় সভায় জেলার গণমাধ্যমকর্মীরা স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন, তথ্যপ্রবাহ সহজীকরণ ও পেশাগত সমস্যাগুলো সমাধানে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে মত প্রকাশ করবেন।
নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দিকেও গুরুত্ব দেওয়া হবে।
সভায় অংশগ্রহণের জন্য জেলার সব সাংবাদিকদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন