
উপজেলার প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : মাদক ও ইভটিজিং মুক্ত আদর্শ সমাজ গঠনের উদ্দেশ্য প্রতিষ্ঠিত চরহাজারী ৯ নং ওয়ার্ডের ক্রিয়েটিভ একাদশ তেল্লারঘাট এর নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (৩০-আগষ্ট) বিকালে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ের তেল্লার ঘাট সংলগ্ন স্থানে ক্লাবটির নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়৷
চরহাজারী ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হকের সভাপতিত্বে ক্রিয়েটিভ একাদশ তেল্লার ঘাট এর সদস্য সচিব মহি উদ্দিন জীবন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল৷
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এ.বি.এস মারুফ৷
এসময় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন ক্রিয়েটিভ একাদশ তেল্লার ঘাট এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আমেরিকান প্রবাসী তরুণ সমাজ সেবক বেলাল হোসেন দিদার৷
এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চরহাজারী শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিন,শাহীপুর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হালিম,বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক কামরুল হাসান রুবেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী,সোনালী জুয়েলার্স এর সত্তাধিকারী জাকির হোসেন সবুজ সহ ক্লাবের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন৷
আপনার মতামত লিখুন :