প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ আগস্ট, ২০২৫

পিতার আদর্শে আদর্শিত হয়ে বেগমগঞ্জ বাসীর উন্নয়নে কাজ করতে চাই : শওকত আজিজ রাসেল

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : পিতার আদর্শে আদর্শিত হয়ে বেগমগঞ্জবাসীর উন্নয়নে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন পারটেক্স গ্রুপের কর্নধার ও আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে একথা বলেন।

‎শুক্রবার রাতে বেগমগঞ্জে আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, শিল্পোদ্যোক্তা এবং পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মরহুম এম এ হাসেম সাহেব’র সুযোগ্য সন্তান শওকত আজিজ রাসেল রাতে সাংবাদিকদের সাথে চৌমুহনীস্থ হোয়াইট হাউজে মতবিনিময়ের আয়োজন করেন।

‎উক্ত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার একান্ত ভালোবাসার স্পন্দন হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশীর্বাদ নিয়ে আগামী নির্বাচনে বেগমগঞ্জে মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি আরো বলেন, আমার শ্রদ্ধেয় পিতার মরহুম এম এ হাসেম সাহেব ২০০১ সালে যখন জাতীয় সংসদের এ আসন থেকে এমপি হিসেবে জনগণের আন্তরিকতা নিয়ে সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রেখে গেছেন। তাঁর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমি বেগমগঞ্জের মানুষের সুখে-দুঃখে একজন সেবক হয়ে কাজ করার জন্য নিজেকে উৎসর্গ করে দিবেন বলে জানান। তিনি তার শ্রদ্ধেয় পিতা মরহুম এম এ হাশেম সাহেবের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

তিনি আরো বলেন, বিগত সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া তাকে নোয়াখালী-৩ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। বর্তমানে আগামী নির্বাচনেও আমাকে বিএনপি থেকে ধানের শীর্ষ প্রতীকে মনোনয়ন দিবেন বলে আমি আশাবাদী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, তারেক জিয়া দেশে আসলে তার সাথে বিএনপির রাজনীতি করতে।

‎মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শওকত আজিজ রাসেল বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভালো নয়। দেশ অস্থিতিশীল অবস্থায় বিরাজমান। আমি নির্বাচনে মনোনয়ন পাবো। আর যদি মনোনয়ন না পাই, তাহলেও বেগমগঞ্জের উন্নয়নে কাজ করে যাবো আপনাদের সহযোগিতা নিয়ে।
‎এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল্ বাকী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নোয়াখালী শাখার যুগ্ম আহ্বায়ক জিএস হানিফ, জেলা বিএনপির সদস্য আবু নাছের মামুন, চেয়ারম্যান শহিনুর রহমান শাহিন, যুবদল নেতা কামাল উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

আরও পড়ুন