প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ আগস্ট, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

উপজেলার প্রতিনিধি, সদর : সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনছার কোম্পানী বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক অভি ও সদস্য সচিব আবুল কালাম আজাদ।

এসময় নোয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুর নবী বাবুল, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন, বিএনপি নেতা সাইদ ইস্কান্দার ভুলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, যুবদল নেতা শাহাদাত হোসেন রাসেল, আশ্রাফুল ইসলাম রুবেল, রাশেদ রেজা সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

কর্মী সম্মেলনে সভাপতি পদে ৭জন প্রার্থীর মধ্যে বৃষ্টি উপেক্ষা করে সাবেক ছাত্রনেতা ও সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামছুদ্দিন রিপনের বর্ণাঢ্য অংশগ্রহণ সবার দৃষ্টি কেড়ে নেয়। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ৯জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২জন প্রার্থী হন।

আরও পড়ুন