
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে খিদমাতুল কুরআন মাদরাসার উদ্যোগে হিফজ বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভা ৩ নং ওয়ার্ডস্থ করালিয়া বাইপাস সড়ক সংলগ্নে অবস্থিত মাদ্রাসা ক্যাম্পাসে প্রতিষ্ঠানের পরিচালক মুফতি আমিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ফেনীর তালতলী দারুল উলুম ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক মুফতি কামরুল হাসান বিন কাসেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত বিশ্বজয়ী হাফেজ ক্বারী মোহাম্মদ যাকারিয়া এবং কোম্পানীগঞ্জের কৃতী সন্তান, আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী দৃষ্টিহীন হাফেজ তানভীর হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুরহাট সাউতুল হেরা ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নূর ইসলাম রহমতপুরী, দারুল উলূম একাডেমির পরিচালক মাওলানা মোহাম্মদ মোতালেব হোসাইন, ফয়জুন্নেসা আহমেদ ফাউন্ডেশন মাল্টিল্যাঙ্গুয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুফতি আব্দুল্লাহ আল নোমান, হাজী টোকামিয়া জামে মসজিদের খতিব ও জমিরিয়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা ইউসুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিশ্বজয়ী হাফেজ ক্বারী মোহাম্মদ যাকারিয়া নতুন শিক্ষার্থীদের সবক প্রদান করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :