
রাসেদ বিল্লাহ চিশতী : আজ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। হিজরি সালের তৃতীয় মাস রবিউল আউয়াল বিশ্ববাসীর জন্য রহমতের মাস। ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে আরবের পবিত্র মক্কা নগরীরতে জন্মগ্রহণ করেন নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ (সাঃ)।
৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে জেলাতে ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি জেলা শাখার যৌথ উদ্যেগে জেলার প্রধান সড়কে জশনে জুলুস আনন্দ শোভা যাত্রা কর্মসূচি পালিত হয়েছে।
মাইজদী পিটিআই মুক্ত স্কয়ার থেকে জুশনে জুলুস শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা মুক্ত স্কয়ারের সামনে এসে মিলিত হয়েছে।
দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটির জেলা সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন, আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন নয়ন, মা-ও মুফতি আবদুল আলিম, মাওলানা মিজানুর রহমান আল কাদেরী, নুরুল ইসলাম টংকুসহ অসংখ্য নেতৃবৃন্দ।
পরে মিলাদ কেয়াম শেষে মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে। পরে আগত সর্বসাধারণের মাঝে তোবারক বিতরণের মাধ্যমে দিবসটির কর্মসূচি সমাপ্তি করা হয়। এছাড়া প্রকাশিত হয়েছে বিশেষ বুলেটিন আল সূফী বার্তা।
আপনার মতামত লিখুন :