• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫

সুবর্ণচরে মাদক বিরোধী শপথ

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৯ টায় উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানের আয়োজন করে চরজব্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ রিয়াজুল মাওলা চৌধুরী।
যুবদল নেতা দাউদের সঞ্চালনায় ও রিয়াজুল মাওলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চরজব্বর থানার এস আই শরিফুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছানা উল্যাহ, যুবদল নেতা ফয়সাল, দেলোয়ার, ছাত্রনেতা ইয়াছিন আরাফাত প্রমূখ।

১ নং চরজব্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডকে সম্পর্ণরুপে মাদক মুক্ত করতে এলাকার যুব সমাজকে নিয়ে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করার ইউপি সদস্য রিয়াজুল মাওলা।

আরও পড়ুন