
নিউজ ডেস্ক : শতবর্ষী নোয়াখালী জেলা সমিতির প্রথম নির্বাচন আজ (১৩ সেপ্টেম্বর) শনিবার মতিঝিল টিএন্ডটি কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০ টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে টানা বিকেল ৪ টা পর্যন্ত। এমনটাই জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
১২০ বছর পরে প্রথম বারের মতো নির্বাচনে দুটি প্যানেলে ৬২ জন ও ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৬৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নোয়াখালী জেলা সমিতির আজীবন মোট ভোটার ১৮১৫ জন ভোটার এই নির্বাচনে ভোট প্রদান করবে।
বৈষম্যবিরোধী ঐক্য পরিষদের বেলাল-দুলাল ও আজীবন সদস্য সমন্বয় পরিষদের ফখরুল-সালাউদ্দিন নোয়াখালী জেলা সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে।
নোয়াখালী জেলা সমিতি নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের সাথে কথা বলে জানা যায় সমিতির উন্নয়নে কাজ করবে এমন নেতৃত্ব চায় বেশির ভাগ ভোটার।
শতবর্ষী নোয়াখালী জেলা সমিতির এবারের নির্বাচনে যারাই ভোট দিবেন এবং নির্বাচিত হবেন তারা এই ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার ইতিহাসের অংশ হয়ে থাকবেন। নোয়াখালীর ইতিহাসে এ ভোট ঐতিহাসিক বলেই মনে করছেন বিশ্লেষকরা।
১২০ বছরের ইতিহাসে ঐতিহ্যের প্রাচীনতম এ জেলা সমিতির এ পর্যন্ত কোন নির্বাচন হয়নি। নির্বাচিত কোন প্রতিনিধি দিয়ে চলেনি এই সমিতি। সমিতিটা ছিলো কিছু ব্যক্তি ও সিন্ডিকেটের পকেটে।
২০১৭ সাল থেকে বিশিষ্ট সংগঠক মরহুম লুৎফর রহমান ফটিকের নেতৃত্বে নির্বাচিত প্রতিনিধি দিয়ে সমিতি চালানো দাবিকে জোরদার করা হয়।
৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে সমিতি সিন্ডিকেট মুক্ত হলে, এম এ খান বেলাল সাহেবকে আহ্বায়ক কমিটি গঠিত হয়।
৫ আগস্টের আগের কমিটি আজীবন সদস্যদের ভোটাধিকার কেড়ে নিয়ে ছিলো।
সর্বশেষ আহবায়ক কমিটি গঠনতন্ত্র সংশোধন পূর্বক আজীবন সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করে।
এইবারের নির্বাচনের দুই প্যানেলের বেশিরভাগ প্রার্থীই যোগ্য প্রার্থী। ভোটের লড়াই নতুন আর পুরাতনে।
কয়েকজন ভোটা জানান, নোয়াখালী জেলা সমিতিকে একটি কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যাবে যারা আমরা তাদের ভোট দিবো।
আপনার মতামত লিখুন :