• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে আন্তঃক্লাব ফুটবল লীগের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মানিকপুর ক্রীড়া চক্র আয়োজিত আন্তঃক্লাব ফুটবল লীগ–২০২৫ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনাল খেলায় মানিকপুর ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে মানিকপুর মহামেডান ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মানিকপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন। তিনি বলেন, “আমরা চাই এই ধরনের আয়োজন নিয়মিত হোক, যাতে কোম্পানীগঞ্জের ক্রীড়াঙ্গন আরও উন্নত হয় এবং তরুণরা সুস্থ বিনোদনের সুযোগ পায়। মানিকপুর ক্রীড়া চক্রকে তাদের উত্সাহী ও প্রশংসনীয় কর্মকাণ্ডের জন্য অভিনন্দন জানাই এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মানিকপুর ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ, আর সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতোয়ার হোসেন পাবেল। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রয়েল।

খেলা শেষে চ্যাম্পিয়ন মানিকপুর ব্রাদার্স ইউনিয়নকে ট্রফি এবং ২৫,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। রানার্সআপ মানিকপুর মহামেডান ক্রীড়া চক্রও ট্রফি এবং ২০,০০০ টাকা প্রাইজমানি পান।

অন্যান্য বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের দিকে পরিচালিত করে। তাই কোম্পানীগঞ্জের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিয়মিত এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুন