• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫

আন্ডারচরে চাঁদা না পেয়ে ফার্মেসী ভাংচুর-লুট, আহত ৫

আবদুল মালেক, বয়জৈস্ঠ ইউনুস মিয়া, ফয়সাল, রৌশন আক্তার সহ মোট ৫ জন। ছবি: নোয়ালীর কথা

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়নে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে স্থানীয় প্রীতি মেডিকেল হল ও মা মেডিকেল সেন্টার নামক দুটি ব্যাবসায়িক প্রতিষ্ঠানে অতর্কিত সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটসহ মালিককে কুপিয়ে রক্তাক্তের ঘটনা ঘটেছে।

(১৩ সেপ্টেম্বর) শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে। জানা যায়, প্রধান স্থানীয় লাঠিয়াল বাহিনীর প্রধান আবদুল মতলব মাঝি তার গ্রুপের ১৫/১৬ জন অস্ত্রধারীরা হাতে লোহার রড, চাপাতি, সাইনিজ কুড়াল, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রকাশ্যে প্রীতি মেডিকেল হল ও তার পাশে মা মেডিকেল সেন্টারে অতর্কিত হামলা, ব্যাপক ভাংচুর চালায়।

হামলার মুহূর্তে অভিযুক্ত মতলব মাঝি ও তার গ্রুপের লোকজন মা মেডিকেল সেন্টারের মালিক ফার্মাসিস্ট আবদুর রহিম, আবদুর রহমান (৩৮), আবদুল মালেক, বয়জৈস্ঠ ইউনুস মিয়া, ফয়সাল, রৌশন আক্তার সহ মোট ৫ জনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় হামলাকারীরা ক্যাশ বাক্স থেকে নগদ তিন লক্ষ পনেরো হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

হামলার ঘটনায় ভুক্তভোগী আবদুর রহমান বাদি হয়ে প্রধান অভিযুক্ত মতলব মাঝি তার গ্রুপের অস্ত্রধারী সুজন, কামরুল, মোহন, মুরাদ, রাসেল, মিলন, আহমদ, সোহেল, হাসিম মাঝি, মনির মাঝি, দুলাল ও মানিকসহ ১৫/২০ জনকে আসামি করে স্থানীয় সেনাক্যাম্প ও নিকটস্থ সুধারাম মডেল থানায় লিখিত আকারে অভিযোগ প্রদান করেন।

আরও পড়ুন