প্রকাশিত: 20 September, 2025
সর্বশেষ আপডেট : 20 September, 2025

বৈসম্যমুক্ত ন্যায্যতা ভিত্তিক একটি অন্তর্ভূক্তিমূলক পৃথিবী গড়ে তোলার দাবিতে জনসম্মিলন অনুষ্ঠিত

নোয়াখালীর কথা ডেস্ক : গ্লোবাল অ্যাকশন উইক অন এসডিজি ২০২৫ উপলক্ষ্যে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে এসডিজি অ্যাকশন অ্যালায়েন্স বাংলাদেশ এবং গ্লোবাল অ্যাকশন এগেইনস্ট পভার্টি (GCAP)-এর যৌথ উদ্যোগে ২০ সেপ্টেম্বর ২০২৫ নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আঞ্চলিক জনসম্মিলন অনুষ্ঠিত হয়।

জনসম্মিলনে বক্তারা বলেন, কোভিড-১৯ অতিমারি, জলবায়ু পরিবর্তন এবং ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক অভিঘাত এসডিজি অর্জনের ধারাবাহিকতাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। ২০৩০ সালের মধ্যে লক্ষ্য অর্জনে নতুন কৌশল, সমন্বিত কর্মপ্রচেষ্টা এবং আন্তর্জাতিক সংহতি অপরিহার্য। “দারিদ্র্য, ক্ষুধা, অসমতা ও জলবায়ু সংকট – এসডিজি অর্জনের পথে আগের যেকোনো সময়ের চেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

জনসম্মিলনে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, নাগরিক সমাজ প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা দারিদ্র্য, ক্ষুধা, অসমতা এবং জলবায়ু অভিঘাত মোকাবেলায় অধিকারভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন এসডিজি অ্যাকশন এলায়েন্স এর জাতীয় সমন্বয়কারী আবদুল আউয়াল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ নাইম, তৃণমূল নারী নেত্রী জেসমিন আক্তার, বিবি মরিয়ম, সাথী রানী, ফাহিদা সুলতানা, এসোগড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়াল প্রমূখ। জনসম্মিলন শেষে অংশগ্রহণকারীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনের রাস্তায় এক বিভিন্ন পোস্টার, ব্যানার সহ মানববন্ধণ রচনা করে।

আরও পড়ুন