
নোয়াখালী কথা ডেস্ক : ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা শহর মাইজদী বড় মসজিদ চত্বরে এই ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
তাহসীনুল কুরআন ফাউন্ডেশনের জেলার সেক্রেটারি মাওলানা জাকের হোসাইনের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের জেলার উপদেষ্টা ও জামেয়া মাদানিয়ার মুহতামিম আল্লামা সিদ্দিক আহম্মাদ নোমান ও ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইলিয়াছ আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহসীনুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমাদ কোরাইশি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের জনপ্রিয় বক্তা মাওলানা হাবিবুল্লাহ আরমানী, ক্বারী আনোয়ার হোসেন ও সিলেটের জনপ্রিয় নাশিদ শিল্পী শেখ এনাম।
এসময় আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম নোয়াখালীর সভাপতি মাওলানা নিজামুদ্দিন ও হেফাজতে ইসলাম জেলার সেক্রেটারি মাওলানা ইয়াকুব কাসেমী
জমিয়তুল মাদারিসে কাওমিয়া সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান ও সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ নওয়াব, জেলা জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন ও মাওলানা মজিবুর রহমান, সহ দেশ বরেন্য অনেক আলেম ওলামা গন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :