
নোয়াখালী কথা ডেস্ক : শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে বেগমগঞ্জের চৌমুহনী, হক শপিং মল, হ্যাঙ আউটস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট জেলার পূর্নাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কোম্পানিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি মাইন উদ্দিন প্রধান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল প্রিন্স।
এসময় বক্তারা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের জেলা উপজেলার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২ বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করা হয় সভাপতি দিদারুল ইসলাম জাহিদ, সিনিয়র সহ-সভাপতি ওমর শরীফ রায়হান, সাধারণ সম্পাদক ফোরকান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জুয়েল প্রমুখ।
আপনার মতামত লিখুন :