• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫

সুবর্ণচরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরের ৫নং জুবিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নানার বাড়ি  পুকুরের পানিতে ডুবে রাফাত (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাফাত ওই এলাকার আবুল কাশেম মিয়ার বাড়ির আবুল কাশেমের ছেলে দলিল লেখক মুজাহিদুল ইসলাম সুমনের পুত্র ।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় সময় সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৫নং জুবিলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, “এ ধরনের ঘটনা আমাদের সবাইকে সতর্ক করে দেয়। শিশুদের প্রতি আরও নজরদারি বাড়ানো উচিত।”

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা খোঁজ-খবর নিয়েছি।  পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন