
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার দুর্গম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এরই অংশ হিসেবে রবিবার কোম্পানীগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন এবং আয়োজক কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পর্যাপ্ত মোতায়েন থাকবে।
পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পূজার্থীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারবেন।
আপনার মতামত লিখুন :