প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সুবর্ণচরে নদী ভাঙন রোধে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে মেঘনার ভয়াবহ ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়ন সৈয়দপুর ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মেঘনার অস্বাভাবিক ভাঙনে কাটাখালি ঘাট, সৈয়দপুর, ছনখোলা সমাজসহ আশপাশের গ্রামীণ জনপদ এখন হুমকির মুখে। প্রতিনিয়ত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙনের ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে।

তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কবলে থাকা এসব এলাকায় সরকারিভাবে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে নদী ভাঙনের গতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ফিরোজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা ইসরাফিল, মাওলানা ইউসুফ জামিল, মাওলানা আব্দুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত বাঁধ নির্মাণ ও টেকসই প্রকল্প গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

তাদের দাবি, অবিলম্বে নদী ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পুরো ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন